গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানাল বাংলাদেশ
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ১৫৬)

অনেক নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছে বিসিবি।

তবে এবার একই কথা আবারও আইসিসিকে একটি মেইল দিয়ে জানিয়েছে বিসিবি। সেখানে যোগ হয়েছে নতুন এক দাবি। 

ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ আইসিসিকে করেছে বিসিবি। কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটির সুরাহা করে।

তার আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তা শেষেই তিনি সাংবাদিকদের জানান, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’

বুধবার বাংলাদেশকে নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকে আইসিসি অবশ্য মুখে কুলুপ এঁটে বসেছে। এরপর থেকে আর কোনো কিছুই জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

২০২৬ বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে। প্রথম ৩ ম্যাচ কলকাতায় আর শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইতে। বাংলাদেশের আপত্তির পরও সেই সূচি বদলায়নি আর। 

এদিকে বাংলাদেশও তাদের অবস্থান থেকে নড়েনি এক পা-ও। যার ফলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com