গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৪২)

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুক্রবার  (৩০ জানুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। দলে ফিরেছেন অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটার কুশল পেরেরা। খবরটি প্রকাশ করেছে জিও সুপার।
 

ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন না এনে সাম্প্রতিক পাকিস্তান সফরের দলটাই প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। সেই দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৫ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে টি–টোয়েন্টি দলে আবারও সুযোগ পেয়েছেন পাভান রথনায়াকে।

অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান থুশারা, অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার দুশান হেমন্তা। বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে দীর্ঘদিন টি–টোয়েন্টি না খেললেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে এই সংস্করণে মাঠে নেমেছিলেন। স্পিন আক্রমণে তার সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানা। পাশাপাশি ফিঙ্গার স্পিন অপশনে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালঙ্কা।

পেস বিভাগে দলে আছেন দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে গড়পড়তা পারফরম্যান্সের কারণেই নুয়ান থুশারাকে বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি গত সেপ্টেম্বর থেকে নিয়মিত দলে ছিলেন।


শ্রীলঙ্কা টি–টোয়েন্টি দল:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা।

সিরিজ সূচি:

প্রথম টি–টোয়েন্টি: ৩০ জানুয়ারি, শুক্রবার — পাল্লেকেলে
দ্বিতীয় টি–টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি, রবিবার — পাল্লেকেলে
তৃতীয় টি–টোয়েন্টি: ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার — পাল্লেকেলে








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com