গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার জীবনসঙ্গী’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:১৯ এএম   (ভিজিট : ১০৬)

দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দক্ষিণী জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে একেবারে নিভৃতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

সন্ধ্যায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে নিজেদের অনুভূতি তুলে ধরে এই জুটি। বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা তার ক্যাপশনে লেখেন– আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, 'আমার জীবনসঙ্গী' বিজয় দেবরাকোন্ডা। কর্নাটক সুপারস্টার আরও লেখেন, এই মানুষটা (বিজয়) আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে। শান্তিতে থাকা কাকে বলে। এই মানুষটা আমাকে শিখিয়েছে, বড় স্বপ্ন দেখা কখনো ভুল নয়। প্রতিনিয়ত আমাকে বলেছে, আমি যা কিছু অর্জন করেছি, আমি তার চেয়ে আরও বেশি অর্জনের যোগ্য। সবশেষে রাশমিকা বিজয়কে উদ্দেশ করে লেখেন, আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এল বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের ছবি। বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের ছবি। বিজয়ও একই ছবি প্রকাশ করে লিখেছেন, একদিন আমি তাকে (রাশমিকাকে) খুব মিস করছিলাম। মনে হচ্ছিল, সে পাশে থাকলে দিনটা আরও ভালো হত। সে সামনে বসে থাকলে খাবারটা খেতে আরও মজা লাগত। জিমে গিয়ে ব্যায়াম করা শাস্তি নয় বরং আনন্দের হত। যেখানেই থাকি না কেন, ঘর ও শান্তির অনুভূতির জন্য তাকে প্রয়োজন ছিল। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই আমি আমার স্ত্রী করে নিলাম।


বৃহস্পতিবার সকালে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। একই দিনে এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে।
বিজয় দেবরাকোন্ডা তেলুগু রাজ্য থেকে এবং রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com