গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে - জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ১১৮)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সহায়তা চেয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপদকালীন সময়ে ভারত থেকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে ভারতকে।’


এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশ সরকার জ্বালানি সহায়তা চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। 
প্রণয় ভার্মা বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয় চিঠি দিয়েছে। এই চিঠি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।’



প্রণয় ভার্মা আরও জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এই সরবরাহকে দীর্ঘমেয়াদী করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com