রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা

খেলাধুলা প্রতিবেদক

খেলাধুলা

সার্বিয়ার পোজারেভাচ শহরে অনুষ্ঠিত রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থান লাভ করার

2026-08-09T10:07:51+00:00
2026-08-09T10:07:51+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ৫২)
রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা

রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা

সার্বিয়ার পোজারেভাচ শহরে অনুষ্ঠিত রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থান লাভ করার গৌরব অর্জন করেছেন। 

ফিদে মাস্টার তাহসিন ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় হন। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন ভারতের ফিদে মাস্টার আরিত কাপিলের সাথে ড্র করেন। এর আগে অষ্টম রাউন্ডের খেলায় তিনি রাশিয়ার গ্র্যান্ড মাস্টার দিমিত্রভ রাডোশ্লাভের কাছে হেরে যান।

 ভারতের ফিদে মাস্টার আরিত কাপিল ছয় পয়েন্ট পেয়ে এ প্রতিযোগিতার শিরোপা জয় করেন। বাংলাদেশ, বুলগেরিয়া, ভারত, রাশিয়া,সার্বিয়া ও উজবেকস্তানের তিনজন গ্র্যান্ড মাস্টার, তিন জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন ফিদে মাস্টারসহ রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ১০ জন খেলোয়অগ এ ইভেন্টে অংশগ্রহণ করেন। 

ঢাকা চেস একাডেমি দ্বিতীয় অনুর্ধ্ব-১৮ ফিদে র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় এসএসপিএল স্পোর্টিং ক্লাবের সিয়াম চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিনি ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ অপরাজিত রানার-আপ হন। 

পাঁচ পয়েন্ট করে নিয়ে সায়ান মেরাব হাসান তৃতীয় ও সিদ্ধার্থ আহমেদ চতুর্থ স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে মুনতাহা মৌরিন মৌনতা পঞ্চম স্থান লাভ করেন। ধানমন্ডিস্থ ঢাকা চেস একাডেমির হল-রুমে দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ অর্থ ও দাবা বই পুরস্কার দেয়া হয়।  









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com